রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ইরানকে সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছে তিনি বলেছেন, ইরানি জনগণের স্বার্থে তাদের লড়াই চালিয়ে যেতে হবে।
রোববার (৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েকারকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘আমাদের মানুষদের হত্যা করছে। তারা ছাত্রীদের হত্যা করছে এবং হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধ শেষ করতে যে যুদ্ধবিরতি হয়েছিল, তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যেই ভেঙে দিয়েছে। তার ভাষায়, ‘এখন আবার আপনারা যুদ্ধবিরতির কথা বলছেন? এভাবে বিষয়টি কাজ করে না। এই যুদ্ধের স্থায়ী অবসান হতে হবে। তা না হওয়া পর্যন্ত আমাদের জনগণ ও নিরাপত্তার স্বার্থে লড়াই চালিয়ে যেতে হবে।’

No comments