শিরোনাম

বগুড়ায় সেচঘরে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

















বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ার গাবতলীতে লতিফ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চরের একটি সেচ পাম্পের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত লতিফ আকন্দ নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ আকন্দ রাতে ওই সেচ পাম্পের ঘরে থাকতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে আব্দুল লতিফ সেচপাম্পে থাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সকালে দুইজন কৃষক জমিতে সার দিতে যাওয়ার সময় পাম্পের ঘরের বেড়া ভাঙা দেখতে পান। তারা ভেতরে লতিফ আকন্দকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

​ঘটনাস্থলে নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া পাম্পের ঘরের ভেতর রক্ত ও ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

​গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

No comments