শিরোনাম

এবার ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের

চ্যানেল টেন ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার তুরস্কের আকাশসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছে ইরান। তবে সেটি দেশটির আকাশসীমায় প্রবেশ করার আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার (৪ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।

তুর্কি কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা পেরিয়ে তুরস্কের আকাশসীমায় শনাক্ত হয়েছিল, যা ইরান থেকেই ছোড়া হয়েছিল বলে বোঝা গেছে।

অবশ্য সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই পূর্ব ভূমধ্যসাগরে স্থাপিত ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে প্রতিহত করা হয়।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে।

তুরস্ক নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়।

No comments