মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মিতু
চ্যানেল টেন ডেস্ক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এনসিপি নেত্রী।
পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, ‘আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন। আমিন।’
এর আগে গতকাল বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
No comments