শিরোনাম

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন বগুড়ার কালাম আজাদ

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আগামী তিন বছর মেয়াদি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। নতুন এই ট্রাস্টি বোর্ডে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ সদস্যবিশিষ্ট এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল।

গত ২৩ ফেব্রুয়ারি ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

No comments