শিরোনাম

গাইবান্ধায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি, অভিযুক্ত গ্রেপ্তার


চ্যানেল টেন ডেস্কঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৩ বছর বয়সী ওই ছাত্রী বিদ্যালয়টিতে ৭ম শ্রেণিতে পড়ে। এ ঘটনার জেরে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মোমিন মিয়া (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মোমিন মিয়া চাঁদপাড়া বাজারে হোটেল শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্তির ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় একই এলাকায় ভাড়া বাসায় বসবাসরত স্কুল ছাত্রী জান্নাতি বেগমকে সুকৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোমিন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী এবং বিষয়টি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায়।

পরে এলাকাবাসী ঘটনার সত্যতা পেয়ে রাতেই মোমিন মিয়াকে আটক করে পুলিশে দেয়। এছাড়া স্থানীয়দের সহায়তায় ভিকটিম মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

No comments