বদলগাছীতে ১৫কেজি গাঁজাসহ র্যাবের জালে ধরা পড়লো যুবক !
বুলবুল আহমেদ বুলু ,বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে অভিনব কায়দায় গাঁজা বিক্রির সময় ১৫কেজি গাঁজাসহ আকরাম হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর এলাকায় অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয় ।
আটককৃত যুবক আকরাম হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর গ্রামের মৃতঃ সোয়েব আলীর ছেলে ।
র্যাব জানান, মাদক ব্যবসায়ী আকরাম দীর্ঘ দিন যাবত সিমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে তা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর সদস্যরা
অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আকরাম কে আটক করা হয়েছে ।
আটককৃত মাদক ব্যবসায়ী আকরাম হোসেন কে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে ।
No comments