ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র ও তাবরিজের দুই এলাকায় হামলা, নিহত ৭
চ্যানেল টেন ডেস্কঃ
ইরানের তাবরিজ শহরে দুটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফারসি।
ফারস নিউজ এজেন্সিকে এই কর্মকর্তা বলেন, মারজদারান এলাকার একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া রাবে রাশিদি এলাকার একটি পার্কে অন্য এক হামলায় দুজন নিহত হন। সূত্র: আল–জাজিরা
তবে এ হামলার দাবির বিষয়টি স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। আবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল।
বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ জানিয়েছে, ‘আমেরিকান-জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী ‘পার্সিয়ান গালফ রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার’–এর ১০০ কিলোওয়াটের একটি এএম ট্রান্সমিটারে হামলা চালিয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এ হামলায় ওই কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
No comments