সারিয়াকান্দিতে ফিউশন ৯৯ এস,এস,সি ব্যাচের ইফতার ও দুস্হদের মাঝে খাবার বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফিউশন ৯৯ ব্যাচ বন্ধু মহলের ইফতার ও দুস্হদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ) সন্ধ্যায় উপজেলার ট্যালেন্ট আইডিয়াল কিল্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ট্যালেন্ট আইডিয়াল কিল্ডার গার্ডেন স্কুলের পরিচালক আহসান হাবীব সবুজের সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে ৯৯ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আয়োজক পরিবার ও উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়। পরে সকল বন্ধুরা দুস্হ ও অসহায় ব্যাক্তিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ও সবাই এক সাথে ইফতার করেন। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ট্যালেন্ট আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আহসান হাবীব সবুজ বলেন, ‘ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
জীবন চলার পথে যতো মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন, ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনও স্মৃতিযোগ্য নয়। জীবনে একজন হলেও প্রকৃৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃৃত বন্ধু। এ কারণেই আমরা চেষ্টা করি সবাই মিলে প্রতি বছর এমন একটা আয়োজন করতে যেখানে সবাই একসঙ্গে একত্রিত হতে পারবো।
তিনি আরও বলেন,বন্ধুদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও, জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এখন হয়তো কালেভদ্রে সেসব বন্ধুর সঙ্গে দেখা হয়। সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হলো। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৯ ব্যাচের বন্ধু -স্বপন, মামুন, মেহেদী, সুজন, রিবন, তুষার, আব্দুল খালেক, লিটন, জিয়া, হানিফ, বকুল কাদের, খোরশেদসহ সারিয়াকান্দি সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৯৯ সালের এসএসসি ব্যাচের আরও অনেকেই উপস্থিত ছিলেন।
No comments