বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশিও অস্ত্র ও বিদেশি পিস্তলসহ বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তলসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— নন্দীগ্রাম উপজেলার তেতুলিয়াগাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুস ছালাম (৩০), আব্দুস ছাত্তারের ছেলে আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামের আবু মুসার ছেলে পারভেজ (২৫)।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বগুড়া কাহালু-নন্দীগ্রাম (৪) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সেনাবাহিনীর শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কাহালু-নন্দীগ্রাম (৪) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, বিএনপি একটি বড় দল। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের গত ২ থেকে ৪ বছরে দলের কোনো আনুষ্ঠানিক কর্মকাণ্ডে তিনি দেখেননি।
তারা আদৌ বিএনপির নেতাকর্মী কি না, সে বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিএনপি কখনো অন্যায় বা সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করে না। অভিযুক্তদের প্রকৃত পরিচয় ও সম্পৃক্ততা তদন্তের মাধ্যমেই পরিষ্কার হবে বলেও মন্তব্য করেন

No comments