শিরোনাম

শনিবার দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ, কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ

চ্যানেল টেন ডেস্কঃ

কক্সবাজার কিশোরগঞ্জ কুড়িগ্রাম কুমিল্লা কুষ্টিয়া খুলনা গাইবান্ধা গাজীপুর গোপালগঞ্জ চট্টগ্রাম চাঁদপুর চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গা জয়পুরহাট জামালপুর ঝালকাঠি ঝিনাইদহ টাঙ্গাইল ঠাকুরগাঁও ঢাকা দিনাজপুর নওগাঁ নড়াইলনরসিংদী নাটোর নারায়ণগঞ্জ নীলফামারী নেত্রকোণা নোয়াখালী পঞ্চগড় পটুয়াখালী পাবনা পিরোজপুর ফরিদপুর ফেনী বগুড়া বরগুনা বরিশাল বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া ভোলা ময়মনসিংহ মাগুরা মাদারী পুরমানিকগঞ্জ মুন্সীগঞ্জ মেহেরপুর মৌলভীবাজার যশোর রংপুর রাজবাড়ী রাজশাহী লক্ষ্মীপুর লালমনিরহাট শরীয়তপুর শেরপুর সাতক্ষীরা সিরাজগঞ্জ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ। 

জরুরি মেরামত কাজ ও লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য সিলেটের বেশ কিছু এলাকায় আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওইদিন সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে থাকা ফিডারগুলোর বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা- লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন ঘোপাশাল ফিডার, কাকুয়ারপাড় ফিডার ও ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে— ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার (আংশিক), পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি ও কেওয়াছড়া।

এছাড়াও হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা এবং সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় সংযোগ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

No comments