শিরোনাম

চসিক মেয়র বললেন, তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত



চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন দাবি করেন, আদালতের রায়ে তার মেয়াদ ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত। তবে এর আগেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তিনি। নির্বাচন না হওয়া পর্যন্ত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত মেয়র হিসেবেই দায়িত্ব পালন করে যাবেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হালিশহরে একটি খেলার মাঠ উদ্বোধন করার সময় গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন মেয়র শাহাদাত হোসেন। আজ সিটি করপোরেশন মেয়রের মেয়াদ শেষ হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলাপ ওঠার পর এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে শাহাদাত হোসেন এই জবাব দেন। দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে একমাত্র শাহাদাত হোসেনই বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, রেজাউল করিম চৌধুরীর যে মেয়াদ, তা পুরোটাই অবৈধ ঘোষণা করেছেন আদালত। তাই যেদিন থেকে তিনি শপথ নিয়েছেন, সেদিন থেকে পাঁচ বছর মেয়াদ তার। অর্থাৎ ২০২৯ সালের ৩ নভেম্বরের আগে মেয়াদ শেষ হবে না। আর সরকার তাঁকে যে কূটনৈতিক পাসপোর্ট দিয়েছে, তার মেয়াদও পাঁচ বছরের, দেড় বছরের নয়। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

No comments