শিরোনাম

নরসিংদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ, ২ লাখ টাকা চাঁদা দাবি

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে র্ষণ এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ফটোগ্রাফারের বিরুদ্ধে। অভিযুক্ত আশরাফুল ইসলাম রোহান পরবর্তীতে ওই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১) ও ৮(২) ধারায় একটি মামলা রুজু করা হয়।

ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করলে অভিযোগের প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালায়। এসআই বাবুলের নেতৃত্বে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন খানদানি সেলুন থেকে অভিযুক্তকে আটক করা হয়।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ধর্ষণের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

No comments