বগুড়া-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ধুনটে মহিলা সমাবেশ
বগুড়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পশ্চিম পাড়ায় এক গ্রাম্য মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মমিনের উদ্যোগে তার নিজ বাসভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদাত হোসেন পিস্টন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বগুড়া-৫ আসনে কেন্দ্রীয় যুবদলের দায়িত্বশীল নেতা জহিরুল ইসলাম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আযিযুল হক কলেজ শাখার সাবেক সভাপতি জবাইদুল ইসলাম রিটন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম সম্রাট, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির কারানির্যাতিত সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশ এবং এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান মাফু।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গোলজার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুঞ্জুরুল হক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আছের প্রামাণিক, ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল মামুন, ধুনট পৌরসভা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল হালিম, এলাঙ্গী ইউনিয়ন সমবায় দলের সাধারণ সম্পাদক আব্বাস আলীসহ এলাঙ্গী ইউনিয়ন বিএনপি, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রায় তিন শতাধিক ভোটার অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে বক্তারা উল্লেখ করেন।


No comments