শিরোনাম

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা



চ্যানেল টেন ডেস্কঃ

ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করেছে ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিনেতা বর্তমানে নেপালে আছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।’

২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। প্রিয়মায়া নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।


No comments