শিরোনাম

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক



চ্যানেল টেন ডেস্কঃ

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- ফয়সাল খান (১৪), জাহিদুল ইসলাম (১৬), রবিউল (১৬), আসিফ (২৩), রোকন (১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭), শাফিউন (১৮), হামিম (১৯), রয়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭), আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫), আবরার (১৮), দ্বীন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments