শিরোনাম

প্রিজাইডিং কর্মকর্তার প্রশিক্ষণ নিলেন আওয়ামী লীগ নেতা

চ্যানেল টেন ডেস্কঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতার প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ নেয়ার বিষয় নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা অডিটেরিয়ামে বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্তমান আইন বিষয়ক সম্পাদক ও রঘুনাথপুর এম এ মালেক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ দাসকে নির্বাচনের দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ নিতে দেখা যায়।

একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় ইন্দ্রজিৎ দাসের নাম পাওয়া যায়

বিষয়টি প্রকাশ্য আসে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে।

রোববার দিবাগত রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ মুঠোফোন জানান, ‘ইন্দ্রজিৎ দাস কলেজ শিক্ষক হিসেবে প্রিজাইডিং কর্মকর্তার প্রশিক্ষণ নিয়েছে। তাকে কোনো দায়িত্ব দেয়া হয়নি।’

তবে এ বিষয়ে ইন্দ্রজিৎ দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

No comments