শিরোনাম

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক চার দিন ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার সজনরা। এই ঘটনায় বিজয়ের এক সহকর্মীকে অভিযুক্ত করে মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।

১৭ বছর বয়সি বিজয় এ ভবনের তৃতীয় তলায় অবস্থিত আইডিসি লিমিটেডে পরিছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল।

নিহতের বোন রুমা খাতুন জানান, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার ভাই বিজয়কে। এ ঘটনায় বনানী থানায় একটি জিডি করেন তারা। তিনি জানান, অভিযুক্ত রাজুকে নিয়ে বনানী থানায় গিয়েছিলেন তারা। যার প্রমাণ মেলে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে।

অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে আবার ছেড়ে দেয় বনানী থানা পুলিশ। আইডিসি লিমিটেডের এই কর্মকর্তা জানান, শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই রাজুকে এবং বিজয়কে খুঁজে পাচ্ছিলেন না তারা। এদিন বিকেলে রাজু জানায়, বিজয়ের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া হয়েছিল তার। এরপরও চলতে থাকে খোঁজাখুজি। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পাঞ্চল থানা পুলিশ এই মর্মে একটি অভিযোগ পায় কে বা কারা নিখোঁজ বিজয়কে আটকে রেখেছে আইডিসি লিমিটেডের ভবনের জেনারেটর রুমে। রাতে তালা ভেঙে সেখান থেকেই উদ্ধার করা হয় বিজয়ের মরদেহ। পুলিশ বলছে, সম্ভবত বৃহস্পতিবারই হত্যা করা হয়েছে বিজয়কে। এ ঘটনায় মামলা এবং আসামি ধরার বিষয়টি প্রক্রিয়াধীন।

No comments