বগুড়ায় র্যাবের অভিযান: বিপুল মাদকসহ ৪ জন গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধিঃ
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার তিওরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোছা. টুলু বেগম (৫৫) ও মো. সাদ্দাম হোসেন (২৫) কে ১০০ বোতল ইস্কাফসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বাটন মোবাইল ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
এর ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় তাজ হাইওয়ে হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে আরেকটি মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. আতিকুর ইসলাম (৩১) ও মো. ইয়াছিন আলী (২৭) কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১০০ বোতল ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া দুটি বাটন মোবাইল, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩৫৫ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও জোরদার অভিযান পরিচালনার মাধ্যমে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
No comments