শিরোনাম

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস ইসির

চ্যানেল টেন ডেস্ক ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের জন্য ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল, তা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাধা না আসে, সে বিষয়টি তারা বিবেচনায় নিচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এই আশ্বাস দেয়। এর আগে ইসির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না। ওই নির্দেশনায় সাধারণ ভোটারের পাশাপাশি সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

No comments