শিরোনাম

জয়পুরহাটের আক্কেলপুরে ভোটারদের টাকা দিতে গিয়ে বস্তাসহ বিএনপি নেতা আটক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে জয়পুরহাটের আক্কেলপুরে ভোট কেনাবেচার উদ্দেশ্যে টাকা বিতরণের অভিযোগে তোপের মুখে পড়েন আক্কেলপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক মেয়র পদপ্রার্থী, বিএনপি নেতা রেজাউল করিম সরদার।

​মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে। টাকা বিতরণের অভিযোগে সেনাবাহিনীর তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তার কাছে কোনো টাকা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের ঠিক আগমুহূর্তে মঙ্গলবার রাতে কেশবপুর গ্রামে অবস্থান করছিলেন রেজাউল করিম। 

টাকা বিতরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে টহলরত সেনাবাহিনীর একটি দল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী রেজাউল করিমকে নিজেদের হেফাজতে নেয়। এরপর তার বিরুদ্ধে ওঠা টাকা বিতরণের অভিযোগ যাচাই করতে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। একইসাথে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তার কাছে কোনো টাকা বা অবৈধ বস্তু পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা না মেলায় এবং কোনো আলামত না পাওয়ায় সেনাবাহিনী তাকে ছেড়ে দেয়।

সেনাবাহিনীর তল্লাশিতে টাকা না মিললেও স্থানীয়দের একাংশ দাবি করছেন, টাকা বিতরণের উদ্দেশ্যেই তিনি রাতে গ্রামে প্রবেশ করেছিলেন। তবে প্রশাসনের স্বচ্ছ ভূমিকায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি শান্ত হয়।

No comments