শিরোনাম

হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলেই আমাকে ফাঁসি দেওয়া হতো: বাবর

চ্যানেল টেন ডেস্ক ঃ

নেত্রকোনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণ-অভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ২৪-কে ভুলতে চাই না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, বাবর চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই আন্দোলন না হলে তিনি আজ জনতার মাঝে ফিরতে পারতেন না। পাশাপাশি তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নেই উল্লেখ করে বলেন, ৭১ না হলে আমরা স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা পেতাম না।

কারাগারে থাকাকালীন মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর মানুষের দোয়া ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, "আমি আপনাদের কাছে চির ঋণী। আপনাদের দোয়ার কারণেই আজ আমি ফিরে আসতে পেরেছি।"

বক্তব্য শেষে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে আবারও সেবা করার সুযোগ দেওয়ার জন্য সবার কাছে প্রার্থনা করেন।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

No comments