শিরোনাম

২০২৬ সালে সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ



চ্যানেল টেন ডেস্ক ঃ

২০২৬ সালে পবিত্র রমজান শুরু হচ্ছে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি। চন্দ্রবর্ষ অনুযায়ী আগের বছরের তুলনায় প্রায় দশ দিন এগিয়ে আসায় এবারও বিশ্বজুড়ে রোজার সময়ের দৈর্ঘ্যে বড় ধরনের পার্থক্য দেখা দেবে ভৌগোলিক অবস্থানের কারণে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, চলতি বছরে বিভিন্ন দেশে রোজার সময় সর্বনিম্ন প্রায় সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টার মধ্যে ওঠানামা করবে। উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোতে রোজার সময় তুলনামূলক কম, প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকবে, যা ধীরে ধীরে বাড়বে। বিপরীতে দক্ষিণ গোলার্ধে রোজার সময় হবে বেশি, প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা, যা সময়ের সঙ্গে কমে আসবে।

ইসলামিক ফাইন্ডারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মুসলিমরা। এরপর রয়েছে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মুসলমানদের। আরব দেশগুলোতে রোজার সময় সাধারণত সাড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকবে। বাংলাদেশে রোজার সময় হবে আনুমানিক পৌনে ১৩ থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে।

শীতকালীন মৌসুমে রমজান পড়ায় এবার বিশ্বজুড়ে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে, যা রোজা পালনে স্বস্তি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে অবস্থিত, সেখানে দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য তত বেশি হয়। এ কারণেই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময়েও বড় তারতম্য দেখা যায়।

No comments