ধুনটে ভাষার মাসে শহীদ মিনারে জামায়াতের মহিলা নেত্রীদের জুতা পায়ে পদক্ষিন
কারিমুল হাসান, ধুনট, বগুড়াঃ
বগুড়ার ধুনটে ভাষার মাসে জামায়াতে ইসলামী মহিলা শাখার নেত্রীরা জুতা পায়ে পদক্ষিণ করেছে কেন্দ্রীয় শহীদ মিনার। বুধবার সকালে শহীদ মিনারের উপরে এ পদক্ষিণ করে।
জানা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রচারনা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল উপজেলা জামায়াতের মহিলা শাখা। প্রস্তুতিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ধীরে ধীরে মহিলা নেত্রীদের সমাগম বাড়তে থাকে। কেউ শহীদ মিনারের উপরে বসে পা ঝুলিয়ে রেখেছেন, কেউবা শহীদ মিনারের উপরে জুতা পায়ে দাঁড়িয়ে রয়েছে। কেউ বা আবার জুতা পায়ে এপাশ থেকে ওপাশে পদক্ষিণ করছেন।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। এ নিয়ে উপজেলা জুড়ে শুরু হয় নানা গুঞ্জন ও সমালোচনা। শহীদ মিনারে জুতা পায়ে ওঠা মূলত ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের অসম্মান করাকেই বুঝানো হয়ে থাকে। সে হিসেবে ভাষার মাসে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সকল ভাষা শহীদদের অপমান করা হয়েছে। উপজেলা মহিলা জামায়াতের নেত্রীদের জ্ঞান ও বিবেক বোধহীন হিসেবেও আখ্যা দিচ্ছেন অনেকে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারন মানুষের মাঝে যেমন বইছে নানা সমালোচনার ঝড়, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। জামায়াত যেমন স্বাধীনতায় বিশ্বাস করেনা, তেমনি শহীদেরও সম্মান করতেও জানেনা এমনটাই মন্তব্য শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
এবিষয়ে ধুনট উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম জানান, সমাবেশে যারা এসেছে তারাদের মধ্যে অনেকে নিয়মনীতি জানেন না। তারা অজ্ঞতার কারণে এ কাজটি করেছে। এটি মূলত নিয়মনীতি না জানার ফল। পরবর্তীতে যখন আমরা বিষয়টি দেখেছি তাৎক্ষণিক সবাইকে জুতা খুলে শহিদ বেদিতে উঠতে বলেছি এবং তার পরে আর কেহ জুতা পায়ে শহীদ বেদীতে ওঠেনি।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমিদাপ্তরিক কাজের অংশ হিসেবে রাজশাহীতে অন্যত্র অবস্থান করায় বিষয়টি আমি অবগত নই।

No comments