মাগুরার কাজলী কলেজিয়েট স্কুলে ৪১তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ।
জিল্লুর রহমান সাগর
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজলী কলেজিয়েট স্কুলে ৪১তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ।
বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কাজলী কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আশাফুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মো: আসাদুজ্জামান।
আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মো: আব্দুল গণি, কাজলী কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি ও ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আব্দুল প্রবীন মল্লিক, প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
No comments