বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আহত ৪ জন ১ জন নিহত, উদ্ধারে ফায়ার সার্ভিস
বগুড়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমরুল ইউনিয়নের ফুনিহারা এলাকায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে ২ শ্রমিক আহত হয়েছেন এবং ১ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে নির্মিত ভবনটির ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত ৫ শ্রমিকের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ শ্রমিকের নাম আমিরুল ইসলাম।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় ম্যাক ফেয়ার নামে নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ শ্রমিক আহত হয়েছেন। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকার পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রংপুর তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দুপচাচিয়া ফায়ার সার্ভিসের লিডার মইনুল ইসলাম বলেন, খনিহারা গ্রামে ম্যাক ফেয়ার নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। আজ সন্ধ্যার পর কাজ চলা অবস্থায় ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে থাকা চার শ্রমিক গুরুতর আহত হলেও নিরাপদে বের হয়ে আসেন। আর আমিনুল ইসলাম ছাদের কাচা ঢালাই এবং রডের নিচে চাপা পড়েন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, নির্মাণ শ্রমিক আমিনুল ইসলামের বডি আমরা দেখতে পেয়েছি। অর্ধেক বডি বের করা হয়েছে। পুরো বডি বের করা চেষ্টা চলছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments