শিরোনাম

বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর বাড্ডা এলাকার একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ক্যাশ অফিসার ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, গতকাল খবর পেয়ে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

No comments