বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত
বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য সব ধরনের মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফক্স নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে, যা পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলবে
এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, সোমালিয়া, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন ও ব্রাজিলসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার বহু দেশ রয়েছে।
‘পাবলিক চার্জ’ আইনে কঠোরতা
স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার অফিসারদের নির্দেশ দিয়েছে, তারা ‘পাবলিক চার্জ’ আইনের আওতায় ভিসা আবেদন বাতিল করতে পারবেন। নতুন নির্দেশনায় আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন এবং ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বিবেচনা করা হবে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে যাচাই করব কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না। যাদের ক্ষেত্রে এমন আশঙ্কা থাকবে, তাদের ভিসা দেওয়া হবে না।বাংলাদেশিদের ওপর প্রভাব
No comments