বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে দুজন নিহত
চ্যানেল টেন ডেস্কঃ
বগুড়ায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া গ্রামের সড়কে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি হয়।
নিহতরা হলেন- দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং একই এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলুর জমিতে সেচ দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। পথে প্রতিবেশী আজিজার তার সঙ্গে মোটরসাইকেলে ওঠেন। দারিয়াপুর পালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুইটকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
No comments