শিরোনাম

খুলনায় সিআইডি অফিসে অগ্নিকাণ্ড

 চ্যানেল টেন ডেস্কঃ

খুলনা শহরের শিরোমনি এলাকায় অবস্থিত খুলনা বিভাগীয় সিআইডি অফিসের চতুর্থ তলায় সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনা রাসায়নিক পরীক্ষকের কক্ষে ঘটে।

খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কক্ষের এসি, কিছু আসবাবপত্র এবং সিসি টিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবিলম্বে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে তদন্তের পরে নির্দিষ্ট কারণ জানা যাবে।

সিআইডি খুলনার পুলিশ সুপার রাশিদুল হক জানান, অগ্নিকাণ্ডের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।

No comments