শিরোনাম

বগুড়ায় বা'র্মিজ চা'কুসহ গ্রেফতার ১

চ্যানেল টেন ডেস্কঃ
বগুড়া শহরের নামাজগড় এলাকায় চেকপোস্ট পরিচালনা কালে বুধবার বিকেলে উপশহর ফাঁড়ী পুলিশের অভিযানে বা'র্মিজ চা"কুসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপশহর ফাঁড়ীর এসআই সোহাগ ফকির, সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্স। 

মামলার সূত্রে জানা যায়, নামাজগড় এলাকায় চেকপোস্ট চলাকালীন একটি ইজিবাইক থামানোর জন্য পুলিশ ইশারা দিলে ইজিবাইক থেকে এক যুবক লাফিয়ে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে শরীর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে এসআই সোহাগ ফকির জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। ইজিবাইক থামানোর সংকেত পেয়ে পালানোর চেষ্টাকালে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সাকিব। তিনি শহরতলীর ঝোপগাড়ী এলাকার মৃত বাছেদ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments