১১ জানুয়ারি বগুড়া আসছেন তারেক রহমান?
বগুড়া প্রতিবেদক ঃ
আগামী ১১ জানুয়ারি নিজ জন্মভূমি বগুড়ায় আসার মধ্যে দিয়ে ঢাকার বাহিরে সফর শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান৷ বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি বগুড়া আসবেন তিনি। ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণ দোয়ায় অংশ নিবেন।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈত্রিক ভিটা আছে৷ এবার প্রথম বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান।
বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন বলে জেনেছি৷ আজ যেকোনো সময় বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।
No comments