বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, মাদক ব্যবসায়ী আটক
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ডাববাবু নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় দুপুর আনুমানিক ২:২০ ঘটিকায়। অভিযান চলাকালে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এবং ১৫০ পিছ ইয়াবা আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No comments