শিরোনাম

আগামীর নীলফামারী হবে মডেল নীলফামারী : আহসান হাবীব লেলিন

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী উন্নয়ন মঞ্চের সভাপতি প্রবীর গুহ রিন্টু।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক স্বাধীন ঘোষ, বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা সুমন চক্রবর্তী, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব নারায়ন চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক জুয়েল চন্দ্র রায়, গীতা সংঘের দীলিপ শিকদার এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার রায় (হিরু)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্র জিৎ রায় মিরু।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন,সম্মিলিত উদ্যোগ, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়নের মাধ্যমে আগামীর নীলফামারীকে একটি মডেল নীলফামারী হিসেবে গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “নীলফামারীর সার্বিক উন্নয়নে সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে কাজ করলে নীলফামারী হবে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত জেলা।”

মতবিনিময় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু মহাজোট, পূজা উদযাপন ফ্রন্ট, গীতা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments