৯৩ তম ইসালে সওয়াব অনুষ্ঠিত মাগুরার দ্বারিয়াপুর দরবার শরীফের
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের আ'লা হযরত কুতুবুল আলম মওলানা শাহসূফী আলহাজ তোয়াজ উদ্দিন আহমেদ (রহ.) প্রতিষ্ঠিত ৯৩ তম বার্ষিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ঠা মাঘ) আসর নামাজের আগে ইসালে সওয়াবের শুভ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার, জাতীয় গণগ্রন্থাগারের সাবেক মহাপরিচালক পীরজাদা ও পীর সাংবাদিক আবু সালেহ মুহম্মদ আব্দুদ দাইয়ান (আবু সালেহ)।
মাহফিলে বয়ান করেন দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর আবুল মনযর মুহম্মদ আরিফ বিল্লাহ মিঠু, যশোর খড়কির পীর সাহেব আলহাজ্ব হযরত শাহ সূফি কামরুল হাসান হাসু, পীরজাদা আবু তালহা মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ, ফুরফুরা শরীফের সাহেবজাদাগণসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল মতিনসহ অন্যরা।
উপস্থিত ছিলেন দরবার শরীফের খাদেমবৃন্দ। আসর নামাজ বাদ মাহফিল শুরু হয়ে ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। এর আগে দ্বারিয়াপুরস্থ শাহসূফী তোয়াজ উদ্দিন আহমেদ (রহঃ) পাবলিক লাইব্রেরিতে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
No comments