শিরোনাম

‘পাথরে ঠাসা ছিল জিয়াউলের মস্তিষ্ক, যাকে বোঝানোর উপায় নেই’


চ্যানেল টেন ডেস্ক :

আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলকে এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিপক্ষকে জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য সামনে আনেন।

এ সময় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির কিছু অংশ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। জবানবন্দিতে জিয়াউল আহসানের বিভিন্ন বিভৎসতা তুলে আনেন তিনি। এর মধ্যে সাবেক এই সেনা কর্মকর্তাকে নিয়ন্ত্রণে রাখতে মেজর জেনারেল মুজিবকে অনুরোধ করেন ইকবাল করিম। এরপর দেশজুড়ে প্রকাশ্যে বন্দুকযুদ্ধ কিছুটা থেমে যায়। কিন্তু আড়ালে ঠিকই এসব অপরাধমূলক কর্মকাণ্ড করেছিলেন জিয়াউল। এছাড়া র‌্যাবের এডিজি পদে আসীন হতেই অস্বাভাবিক হত্যাকাণ্ড বাড়িয়ে দেন তিনি। জিয়াউলের এসব কর্মকাণ্ড থামাতে তখন ব্রিগেডিয়ার জেনারেল জগলুলকে বোঝানোর জন্য বলা হয়। 

No comments