শিরোনাম

বগুড়া সারিয়াকান্দিতে ২৪ ঘণ্টার অভিযানে ২৫ জন আটক, মাদক ও সরঞ্জাম উদ্ধার

চ্যানেল টেন ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশ দিবা-রাত্রিকালীন বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৫ জন মাদক ব্যবসায়ী, ১ জন নিয়মিত মামলার আসামী, ১ জন ১৫১ ধারায় অভিযুক্ত এবং ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছেন।

মাদকসহ আটককৃতরা হলেন, মোঃ নুর ইসলাম (২৬), মোঃ মুরাদ হাসান (২৪), মোঃ তন্ময় ইসলাম (২৭), মোঃ মুরাদ জামান (২৬), মোঃ শয়ন মন্ডল (২৩), মোঃ বিটুল প্রামানিক (৩৪), মোঃ এমদাদুল ইসলাম (২১), মোঃ বাবু মিয়া (২৫), জিকো কুমার সাহা (৩৭), মোঃ জাকিরুল ইসলাম ওরফে লিটন (৪২), মোঃ জিয়ারুল ইসলাম (৩০), মোঃ নাছিম মিয়া (২৫), মোঃ নিলয় ইসলাম সৈকত (২০), মোঃ সাইফুল ইসলাম শাওন (২২) ও মোঃ ওয়াজেদ হোসেন (৪১)।

এছাড়া চাকুসহ নিয়মিত মামলার আসামী মোঃ হাসমত (৩৪) এবং ১৫১ ধারায় অভিযুক্ত মোঃ মানিক মিয়া (৪৫) আটক হন।

ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন—আলী হোসেন, মোঃ শাহিনুর (২৮), মনিরা বেগম, রানা মন্ডল, জয়নাল মন্ডল, হাসিনা বেগম, সরান ও কল্পনা বেগম।

পুলিশ জানায়, আটককৃতদের ঠিকানা তদন্তাধীন থাকায় বিস্তারিত ঠিকানা প্রকাশ করা হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments