শিরোনাম

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে নীলফামারীর মাননীয় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানাধীন সৈয়দপুর পৌরসভার মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক ব্যবসায়ী খুরশিদের বসতবাড়ি থেকে মো. খুরশিদ (৩২) ও তার সহযোগী মো. মাহাতাব আলম (৩৫)-কে আটক করা হয়। আটক খুরশিদের দেহ তল্লাশিতে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

এছাড়া তার বসতঘরের একটি টুলের পায়ার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০২ দশমিক ৫ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ১০ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত খুরশিদ সৈয়দপুর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সহযোগী মাহাতাব আলমের সহায়তায় এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ-১১ জানুয়ারি ২০২৬, জিআর নম্বর-০৫/২০২৬।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

No comments