শিরোনাম

বগুড়ায় যুবদল নেতা আহসান হাবীব মমির পরিবারের সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

বগুড়া প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় এসে আবেগে আপ্লুত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজশাহী ও রংপুর হয়ে তিনি বগুড়ায় পৌঁছান। পরে রাত ১২টার দিকে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সমাবেশ শেষে তারেক রহমান রাতযাপন করেন শহরের নাজ গার্ডেন হোটেলে।শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ওই হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান। সেখানে তিনি বলেন,

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এরপর শুক্রবার দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। সিএসএফ গ্লোবালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারম্যান নিজ হাতে গড়া শহরের সেন্ট্রাল বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মহাস্থানগড় মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমির পরিবারের সঙ্গে গাড়ির মধ্যেই কুশল বিনিময় করেন তারেক রহমান। এই সময় মমির পরিবারের সাথে ছবি তুলেন।

মহাস্থানগড় মাজার জিয়ারত শেষে তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। পথসভা শেষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রংপুরের পথে রওনা হন বিএনপির চেয়ারম্যান।

No comments