শিরোনাম

বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও মদ তৈরির বিপুল সরঞ্জামসহ ২ মাদক ব্যবসায়ী আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বগুড়ার শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ বোতল দেশীয় মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত প্রায় ২ হাজার নতুন খালি বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের ও উদ্ধারকৃত আলামত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

No comments