শিরোনাম

সৈয়দপুর-তারাগঞ্জ ডালিয়া ক্যালেনের গলাকাটা জাবেদ হত্যার রহস্য উদঘাটন

চ্যালেন টেন ডেস্কঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের আলোচিত জাবেদ হত্যা মামলার রহস্য অবশেষে উদঘাটিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুল হামিদ, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত নেজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে ভেঙে যাওয়া বৈবাহিক সম্পর্ক পুনঃস্থাপনের আশায় আব্দুল হামিদ দীর্ঘ দুই বছর ধরে কবিরাজ জাবেদ আলীর শরণাপন্ন ছিলেন। এ সময় তিনি ধাপে ধাপে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা কবিরাজের হাতে তুলে দেন। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায়, ক্ষোভ বাড়তে থাকে হামিদের মধ্যে। সর্বশেষ, কবিরাজ আরও ৩০ হাজার টাকা দাবি করলে, আব্দুল হামিদ তা দিতে অস্বীকৃতি জানান।

এর পর ২৪ ডিসেম্বর, বুধবার দিবাগত রাতে, আলমপুর ডালিয়া ক্যানেল এলাকায় দুজন একসাথে রুটি ও জুস খেয়ে রাত ১২টার দিকে বিশ্রাম নেন। এরপর হামিদ কবিরাজকে বলেন, “আমার টাকা ফেরত দাও, নতুবা আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক করে দাও।” এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাবেদ ঘুমিয়ে পড়লে, আব্দুল হামিদ ক্ষিপ্ত হয়ে কবিরাজের ব্যবহৃত বাঁশ কাটার দা দিয়ে তার গলায় কোপ দেন। ঘটনাস্থলেই জাবেদ আলীর মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে এবং জবানবন্দিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান।

No comments