৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
ইসমাইল প্রতিমঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চেকপোস্টে তল্লাশিকালে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে
২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, অনুমান বেলা ১টা ১৫ মিনিটে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের মানিকপুর এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল দিক থেকে আসা একটি ট্রাক তল্লাশি করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯৪৪৩।
তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালককে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ শামিম (৩০)। তিনি পাবনা জেলার সাথিয়া থানার খালইভরা গ্রামের মোঃ খুরশেদ আলমের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
No comments