শিরোনাম

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করেছেন।

ইসরাফিল শেখ,বগুড়াঃ

ত্যাগী ও দীর্ঘদিনের সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নেতাকর্মীদের অভিযোগ, গত ২১ ডিসেম্বর বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে অশ্লীল ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তি এবং ছাত্রলীগ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় নীতিমালার পরিপন্থী। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ছাত্রনেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা।

শনিবার (২৭ ডিসেম্বর) বগুড়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন খোকন পার্কে অনশন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নেতৃত্বে রাখার ফলে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

No comments