শিরোনাম

শাজাহানপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলো দারুস সালাম একাডেমী


আবু ছাইম, শাজাহানপুর প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া বন্দরে অবস্থিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীর উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ আনুষ্ঠানিক আয়োজন হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় আল্লামা ফকির আবদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার, বগুড়া জনাব মোঃ রমজান আলী আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খন্দকার মোঃ আতিকুর রহমান, পরিচালক, শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শাজাহানপুর, বগুড়া জনাব মোঃ মাহবুবুল হোসেন; ডোমনপুকুর আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ইসমাইল হোসেন; আল্লামা ফকির আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান; এবং সাজাপুর ফুলতলা আহমাদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ওয়ারিসুল মোস্তফা আতিক।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আতিকুজ্জামানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমনপুকুর আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সোনার দেশ ক্লিনিকের স্বত্বাধিকারী হাফেজ মোখলেছুর রহমান মুকুল এবং ফুলছড়ি সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ কাওছার আলী।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাইদুর রহমান ও সিদ্দিকুর রহমান। শিক্ষকমণ্ডলীর মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, শাহ আলম সিদ্দিক, রাশেদুল ইসলাম ও এজমি আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, মাহমুদুল হাসান, সুলতান মাহমুদ, সুমাইয়া আক্তার, রুমাইসা আক্তার, স্মৃতি আক্তার, সাবিনা আক্তার, শামীমা আক্তার, উম্মে আরাসহ অন্যান্য শিক্ষক মন্ডলিগণ।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা এবং দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

No comments