অসুস্থতায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খালেদা জিয়া; মনোনয়ন তুললেন মোরশেদ মিল্টন
শারীরিক অসুস্থতার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তার সংসদীয় আসন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোরশেদ মিল্টন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গাবতলী ও শাজাহানপুর উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন মোরশেদ মিল্টন। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতির পদে রয়েছেন।
এছাড়া তিনি অতীতে গাবতলী উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থানীয় রাজনীতিতে তিনি একজন অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত, এমনটাই মনে করেন তার দলের নেতা কর্মীরা।
উল্লেখ্য, বগুড়া-৭ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়া একাধিকবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বেগম খালেদা জিয়া নির্বাচিত হলেও এই আসনে উপনির্বাচন হয়েছে বেশ কয়েকবার।
No comments