পুলিশের অভিযানে গরু চোর গ্রেপ্তার ,চারটি গরু উদ্ধার, নাম্বারবিহীন ট্রাক জব্দ
ধুনট বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থানার পুলিশের অভিযানে মোর্শেদ আলী (৩৫) নামে এক গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া চারটি গরু ও একটি নাম্বারবিহীন ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোর্শেদ আলী ঢাকা জেলার ধামরাই থানার কাচারাজাপুর এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের জুয়েল হোসেনের গোয়ালঘর থেকে গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় তিনটি বিদেশি ফ্রিজিয়ান জাতের গাভী চুরি হয়। পরদিন ভোরে বিষয়টি জানতে পেরে তিনি ধুনট থানায় বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ধুনট উপজেলার গোড়াইবাড়ি ইউনিয়নের বাকশাপাড়া এলাকায় গোসাইবাড়ীগামী সড়ক থেকে একটি নাম্বারবিহীন ট্রাকসহ চারটি গরু উদ্ধার করে। এ সময় গরু চুরির সঙ্গে জড়িত মোর্শেদ আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে আসামি গরু চুরির ঘটনা স্বীকার করে জানান, উদ্ধারকৃত গরুগুলো ট্রাকে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল এবং এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন সহযোগী জড়িত রয়েছে, যারা পলাতক।
উদ্ধারকৃত গরুগুলোর মধ্যে তিনটি বিদেশি ফ্রিজিয়ান জাতের গাভী এবং একটি কালো রঙের গাভী রয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন,
“গরু চুরির সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে চারটি গরু ও একটি নাম্বারবিহীন ট্রাক। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
No comments