শিরোনাম

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

শাজাহানপুর (বগুড়) প্রতিনিধিঃ

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক দশটার দিকে শাজাহানপুর উপজেলার অজ্ঞাত স্থান থেকে এ মিছিলটি শুরু হয়। কয়েকজন স্থানীয় নেতাকর্মীর অংশগ্রহণে সংক্ষিপ্ত এই মিছিল শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করে বলে জানাগেছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের পালাতক সভাপতি সোহরাব হোসেন ছান্নুর ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও আপলোড করা হয়। 

ভিডিওতে অংশগ্রহণকারীদের “অবৈধ বিচার মানি না, মারব না”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” ও “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”—এমন স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এ ধরনের রাতের বিক্ষোভে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

No comments