সেই মটর শ্রমিক ইউনিয়নের নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
বগুড়া প্রতিনিধিঃ
সাহায্য নিতে গিয়ে শত্রু বানালাম, ঋণ নেওয়া নারীর উপর বর্বর হামলার অভিযোগ, বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আসলামের বিরুদ্ধে। সংসারের খরচের জন্য ঋণ নিয়েছিলেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আসলাম (৫২) এর কাছে শাহিমা বেওয়া(৪০) কিন্তু সেই ঋণই এখন তার জীবনের এক দুঃসহ অভিশাপে পরিণত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার ইছাইদহ গ্রামে। ভুক্তভোগী শাহিমা বেওয়া পিতা-মৃত সমিশ সরকার,
ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগে জানান, প্রায় ২/৩ বছর আগে পরিচিত মোঃ আসলাম পিতা-মৃত জহুরুল তালুকদার, নারুলী মধ্যপাড়া তার কাছ থেকে সুদের ভিত্তিতে ৩০ হাজার টাকা ধার নেন।
প্রথমদিকে মাসিক ৬ হাজার টাকা করে কিছু অর্থ পরিশোধ করলেও, ধীরে ধীরে আসল টাকা ফেরত না দিয়ে বরং নতুন করে আরও টাকার দাবি করতে শুরু করেন আসলাম। শাহিমা বেওয়া নিজের সামর্থ্যের বাইরে গিয়ে লোন নিয়ে ৩২ হাজার টাকা পরিশোধ করলেও, সেই কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং আসলাম নেমে যান অকথ্য গালিগালাজ, ভয়ভীতি এবং হুমকির মতো ভয়ংকর আচরণে।
শেষ পর্যন্ত, গত ২৩ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে শাহিমার বাড়িতে গিয়ে পুনরায় টাকা দাবি করেন আসামি। শাহিমা টাকা দিতে অস্বীকার করলে তিনি বেপরোয়া হয়ে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। এতে শাহিমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন প্রতিবেশী শিমলা বেগম, অহেদা বেগম ও রিমা বেগমসহ আরও অনেকে। আতঙ্কিত ও লাঞ্ছিত শাহিমা বেওয়া তখনই থানায় অভিযোগ দিতে পারেননি। আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে পরে সাহস করে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন।
শাহিমা বেওয়ার কণ্ঠে তীব্র হতাশায় বলেন
আমরা গরীব মানুষের সংসারের খরচের জন্য তার কাছে টাকা ধার নেই সেই টাকা ঋণ হিসেবে দেয়। সমান টাকা পরিশ্রমের করেও মুক্তি পাচ্ছি না তার কাছে। এখন আসলামের জন্য আমার ঠিক মতো চলাচল করতে পারি না।
এদিকে
স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার ও ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বগুড়া থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার ও ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

No comments