সৈকতের ঢেউয়ে হারিয়ে গেল স্বপ্ন—কক্সবাজারে গোসলে নেমে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ, দুইজনের বাড়ি বগুড়ায়
স্টাফ রিপোর্টাঃ
কক্সবাজার সৈকতের ঢেউয়ে তলিয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন তরুণ শিক্ষার্থীর ভবিষ্যৎ।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী—অরিত্র হাসান, আসিফ আহমেদ ও কে এম সাদমান রহমান সাবাব।
এর মধ্যে সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় জেলেদের সহযোগিতায়। তার বাড়ি ঢাকার মিরপুরে, বাবার নাম কে এম আনিছুর রহমান।
অরিত্র ও আসিফ এখনও নিখোঁজ রয়েছেন। তারা দুজনই বগুড়ার বাসিন্দা।
তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন।
জানা যায়, চার বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজারে। সকালে হিমছড়ি বিচে তিনজন গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যান তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন,
“ওরা নিজের উদ্যোগে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। এখন একজনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকি দুজনের খোঁজে চেষ্টা চলছে। আমরা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সমন্বয় রাখছি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছাতে রওনা দিয়েছে।”
এদিকে এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সৈকতের বাঁকে বাঁকে ভেসে বেড়াচ্ছে একটি প্রশ্ন



No comments