শিরোনাম

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা যোগী আদিত্যনাথের


 চ্যানেল টেন ডেস্কঃ

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছেন, দীপাবলি ও হোলি উৎসবে দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। মঙ্গলবার (০৩ নভেম্বর) রাজ্যটির ১ কোটি ৮৯ লাখের বেশি সুবিধাভোগীর মধ্যে এলপিজি সিলিন্ডার পুনরায় ভরার ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলোর মধ্যে এলপিজি সিলিন্ডার পুনরায় ভরার ভর্তুকি বিতরণে ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকির হিসাব তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ রুপি ৪৫ পয়সা। এর মধ্যে ভারত সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। বাকি ৬৪৮ রুপি ৫৫ পয়সা আপনাদের নিজেদের পকেট থেকে দিতে হয়।’

মুখ্যমন্ত্রী বলেন, উজ্জ্বলা প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উৎসবে একটি করে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

No comments